sayeed

কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

 


নড়াইল প্রতিনিধি
 

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমায়ুন গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়।


তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রাণের খুলনা / এম এন আলী

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার