sayeed

নগরীতে ইয়াবাসহ দু’মাদক বিক্রেতা আটক

নগরীতে ইয়াবাসহ দু’মাদক বিক্রেতা আটক

 


পিকে রিপোর্ট 

খুলনা মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে এক হাজার ১৯৯ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটক দু’জন হল লবণচরা থানার নিজখামার কালীতলা এলাকার বাসিন্দা আ: কালামের ছেলে মো: রিয়াদ এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার বাসিন্দা মুক্তার হাওলাদারের ছেলে মো: পারভেজ।


লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বলেন, সোর্সের মাধমে আমরা জানতে পারি খুলনায় মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোষ্ট বসায়। আমরা বাসের বিভিন্ন যাত্রীদের চেক করছিলাম। বেলা ১১ টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসি বাস থেকে দু’জন নেমে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তাদের একজনের ব্যাগ তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা পাওয়া যায়। তাদের দু’জনকে আটক করে লবণচরা থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।


প্রাণের খুলনা/মো:শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার