sayeed

সাতক্ষীরায় ঘের কর্মচারীর মৃত্যুর একমাত্র কারণ বিদ্যুৎস্পৃষ্ট

 


সাতক্ষীরা প্রতিনিধি

 সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজর আলী (২৩) নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলা দামোদারকাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ফজর আলী সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাটি গ্রামের জয়নাল সরদারের ছেলে। 

 

পুলিশ জানায়, ফজর আলী দীর্ঘদিন ধরে স্থানীয় তালেব চেয়ারম্যানের মৎস্য ঘেরে কাজ করেন। ঘেরের পানি সরবরাহের বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শুক্রবার সন্ধ্যার দিকে তিনি নিজে তা ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার হাতে একটি প্লাস পাওয়া গেছে। 

 কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রাণের খুলনা / এম এন আলী

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার