sayeed

কুষ্টিয়ায় নিহত ২ এবং আহত ২



পি কে ডেস্ক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা মোড়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে দবোরা খানম সারিকা নামে এক আইনজীবী নিহত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন.আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আইনজীবী সারিকাসহ আরও দুইজন। স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী দবোরা খানমকে মৃত ঘোষণা করে।


এদিকে, দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।


কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবী নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার