sayeed

নগরীতে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই আহত



পিকে রিপোর্ট

নগরীর বাগমারায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে খুলনা থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। আহতের নাম শাহাদাত হোসেন দিপ (৩২)। তিনি স্থানীয় বাসিন্দা মোজাফফরের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শাহাদাতের ছোট ভাই মোঃ তাহাজ্জত হোসেন অপু (২৯) ধারালো দেশীয় অস্ত্র (দা) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে শাহাদাতের দুই হাতের কব্জিতে গুরুতর জখম হয়।


পরিবারের সদস্যরা আহত শাহাদাতকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০