sayeed

খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


পিকে রিপোর্ট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর পৌঁণে ৫ টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় ওই যুবক হঠাৎ পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মৃত ওই যুবককে এর আগে রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামের দুই ব্যক্তি বিষপান করা অবস্থায় উদ্ধার করে। এরপর রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে রাখা ছিল।


পরবর্তীতে ওই যুবক হেটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মৃত ওই যুবকের পরিচয় শনাক্ত করবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০