sayeed

ঝিনাইদহে ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

পিকে ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলসহ আন্তঃজেলার সংঘবদ্ধ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


আটককৃতরা হলো- জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মানিক (৪১), শৈলকূপা উপজেলার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার (৩৫), ঝিনাইদহ সদর থানার তেঁতুলবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৩), কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে শাহিন (২৫), কুষ্টিয়া ইবি থানার বেড় বাড়াদী (হরিনারায়নপুর) গ্রামের আফান শেখের ছেলে দুলাল শেখ (৪৫) ও মোকাদ্দেস হোসেন মোকা(৪৫) ।


আটককৃতরা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ। একটি ডাকাতির মামলার সূত্র ধরে কোটচাঁদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেন।


মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বাবলুর রহমান নামে এক ফল ব্যবসায়ী রাতে বাড়ি যাওয়ার পথে ৩/৪ জনের একটি ডাকাত দল সড়কের মধ্যে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ল মোটরসাইকেল ও টাকা পয়সা হাতিয়ে নেয়। এবং তাকে একটি বাগানের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে।


এছাড়াও ডাকাত সদস্যরা উপজেলার সিঙ্গিয়া গ্রামের একটি আলমসাধু ছিনিয়ে নেয়। এ ঘটনায় বাবলুর রহমান কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের থেকে আটক করেন।


কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতব্বর বলেন, মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ৬ ডাকাতকে আটক করেছে। আটককৃত ডাকাত দলের কেউই কোটচাঁদপুরের নন, তারা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে। যাদের আটক করা হয়েছে তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় ৫-৬ টা করে মামলা আছে। এর ভিতর একজনের নামে ১৫ টা মামলা আছে। তদন্তের মাধ্যমে আরো কেউ জড়িত কিনা তা জানা যাবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার