sayeed

মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার



পিকে রিপাের্ট

খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।


গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


কেএমপি ডিবি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


কেএমপি ডিবি সুত্র জানিয়েছে, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রন, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর তৈমুর ইসলাম বলেন, বাস্তহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে আটক করা হয়েছে।


তিনি জানান, রবিবার দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গোলাম মোস্তফা ভুট্টো ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এছাড়া বৈকালি সিএসডি গোডাউন রয়েছে তার নিয়ন্ত্রণে।


উল্লেখ্য, গোলাম মোস্তফা ভুট্টো খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০