sayeed

বিদেশি পর্যটকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর


পিকে রিপোর্ট

সুন্দরবনে ঘুরতে এসে জাহাজের মধ্যে মারা যাওয়া বিদেশি নাগরিক কারমেল নইলিন (৫৭) এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নইলিনের মরদেহ তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।


নিহত কারমেল নইলিন আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খন্দকার মুরাদ মাহমুদের স্ত্রী। মুরাদ মাহমুদ দীর্ঘদিন আয়ারল্যান্ডে ছিলেন। তখন তিনি কারমেল নইলিনকে বিবাহ করেন। পরে ২০২৩ সালে মুরাদ মাহমুদ স্থায়ীভাবে দেশে চলে আসেন। এরপর থেকে তার স্ত্রী কারমেল নইলিন মাঝে মাঝে বাংলাদেশে আসতেন।


গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে নইলিন সুন্দরবন ভ্রমনে আসেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশন ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যায় কারমেল নইলিন।


বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, শরণখোলা থানা থেকে একটি মরদেহ নিয়ে আসা হয়। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, বনবিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড এর সহায়তায় নিহতের মরদেহ সুন্দরবন থেকে লোকালয় আনা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং তার মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০