sayeed

খুলনা শিপইয়ার্ডের ১নং জেটি থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার



পিকে রিপোর্ট

খুলনার শিপইয়ার্ডের ১নং জেটির সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌঁণে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ দেখে নৌ-পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর পৌঁণে ১২ টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে বেধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দুপুর ১ টা ৫ মিনিটে গিয়ে তা উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিলনা।


প্রাণের খুলনা /এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার