sayeed

ডুমুরিয়ায় গণপিটুনিতে আহত ৩



ডুমুরিয়ায় প্রতিনিধি

ডুমুরিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় মনির শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। বাকিরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে খর্ণিয়া-বসুন্দিয়া সড়কে প্রনব কুমার ঘোষের বাড়ি সামনে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- আড়ংঘাটা গাইকুড়ের মনির শেখ(৪৩), খালিশপুরের টিপু মুন্সি (৪৮) ও মিরেরডাঙ্গার রবিউল ইসলাম(৩৮)।


জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বসুন্দিয়া সড়কে দুপুর দেড়টার দিকে সিএনজিযোগে তারা আসে। এরপর প্রনব কুমার ঘোষ পিকুর বাড়ির সামনে তাদের অবস্থান এবং গতিবিধি সন্দেহজনক হওয়ার একপর্যায়ে স্থানীয় লোকজন মব সৃষ্টি করে চোর সন্দেহে গণপিটুনি দেয়। তবে ঘটনার পর থেকে রাত ৯টা পর্যন্ত ঘটনার বিষয় এলাকার লোক কিছুই বলছে না। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ ব্যক্তিদের আনা সিএনজি আটোটি উদ্ধার করে।


এ বিষয় থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, মব সৃষ্টি করে সন্দিগ্ধ ব্যক্তিদের বেপরোয়া মারপিট করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০