sayeed

গুড়পুকুর মেলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন



সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার চারশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।


সাবেক মৎস্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।


এছাড়াও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বসানোর দাবিতে মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর রহমান প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলি ঐতিহ্য রয়েছে তার মধ্যে ৪ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা অন্যতম। সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুড় পুকুরের মেলা। নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা ও ভাজা মালিক সমিতি ও খেলার অসংখ্য নারী পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন পুণ্য ক্রয়ে সারা বছর এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকে। সেই মেলাটি আজ বিভিন্ন মুখী ষড়যন্ত্র করে বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল।


তারা আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলাসহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও মেলা বন্ধ নেই। শুধু আমাদের সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বন্ধ করা হয়েছে। প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুড় পুকুরের মেলা বসাবো।


মানববন্ধন শেষে সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আয়োজনের দাবিতে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার