sayeed

নগরীতে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা



পিকে 

নগরীর পুরাতন রেলস্টেশন এলাকার ফুলবাগিচার ভেতরে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত ভোররাতে (প্রায় ৩টা ২০ মিনিটে) প্রতিপক্ষের ধারালো চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন মো. হাবিব শেখ (৩২)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাবিব শেখ খুলনা রেলওয়ে পুলিশের কাছে কিছু মালামাল ধরিয়ে দেন। এ সময় তিনি কাদের (৩২) ও শাকিল (৩০)-কে এ চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। বিষয়টি নিয়ে সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্কও হয়। 

এর জের ধরে ভোরে কাদের ও শাকিল হঠাৎ হাবিব শেখের ওপর হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে হাবিবের দুই হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।


পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।


Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০