sayeed

আগামী ৭ জুন বিসিবি’র নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 

শনিবার (১৬ মে) বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা
থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এরপর মনোনয়নপত্র পূরণের পর তা জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন এবং দেশের ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কি না—সেদিকেই এখন তাকিয়ে আছেন ক্রীড়ামোদিরা।

প্রাণের খুলনা/এমএনএস 

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3. ছিলেন এরশাদ সিকদারের ম্যানেজার, পরবর্তীতে শেখ হেলালের ক্যাশিয়ার আর এখন ভোল পাল্টে হাতপাখার এমপি প্রার্থী
  4.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  5. ডোবায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মৃতদেহ
  6. মার্কিন গোয়েন্দা তথ্যে মিলল স্বর্ণ চোরাচালান চক্র
  7.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  8. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  9. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  10. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি