sayeed

সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

প্রাণের খুলনা ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলা
র ধুলিহর বাজারের আগে মানিকতলা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের মধ্যে রয়েছেন, সৈনিক রমজান, সৈকত, রায়হান, মেহেদী ও সার্জেন্ট নজরুল।


এদের মধ্যে সৈনিক রমজান বুকে ও পায়ে এবং সৈনিক সৈকত কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজারের দিকে যাওয়ার সময় বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন।


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার