sayeed

নগরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

প্রাণের খুলনা ডেস্ক

গত সোমবার (২১ এপ্রিল) দিনগত রাতে খুলনা সদর থানা পুলিশ নিরালা আবাসিক এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৭ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।


আটককৃত ৭ জুয়াড়ি হলো সোনাডাঙ্গা মডেল থানার বানরগাতি এলাকার মৃত জালাল শিকদারের পুত্র শহিদুল ইসলাম (৪৮), সিদ্দিকিয়া মহল্লার মৃত আদম আলী শেখের পুত্র জামাল শেখ (৫৫), বালুরমাঠ এলাকার মোঃ আঃ সামাদ গাজীর পুত্র আব্দুল আজিজ (৩৫), লবণচরা থানার নিজখামারের মৃত মোকলেসুর রহমানের পুত্র জাফর আহমেদ (৬৩),  খুলনা সদর থানার নিরালা আবাসিকের সেকেন্দার আলীর পুত্র মাসুদুর রহমান (৫৩), হাজী মহসীন রোডের মনোরঞ্জন মন্ডলের পুত্র সাধন কুমার মন্ডল (৫০) এবং বানরগাতির মৃত মোসলেম উদ্দিনের পুত্র গোলাম মোস্তাকির সুমন (৫০)। 


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার