sayeed

গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

প্রাণের খুলনা ডেস্ক

খুলনায় মাদক বিরোধী অভিযানে গাজাসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করেছে কেএমপির লবণচরা থানার পুলিশ। লবণচরা থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে লবণচরা থানার খুলনা-মোংলা মহাসড়ক থেকে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হচ্ছে-  রূপসা থানার লবণচরা এলাকার শুকুর আলী গাজীর ছেলে মোঃ রমজান গাজী (২৫), ওয়াজেদ আলী মোল্লার ছেলে মোঃ শহিদুল (৩৫) এবং মোঃ টুটুলের ছেলে সিয়াম(১৯)।


কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানা পুলিশ খুলনা-মোংলা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালিত করে। এ সময় তারা ৫০ গ্রাম গাজাসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) তাদেরকে কোর্টে প্রেরণ করলে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের জেললহাজতে প্রেরণ করা হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার