sayeed

মোংলায় নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি

মোংলা পিকনিক কর্ণার সংলগ্ন নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ।


স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের নাম বা পরিচয় জানা যায়নি।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার