sayeed

ভারতে জেলখেটে ৫ বছর পর দেশে ফিরলো ৬ নারী

যশোর প্রতিনিধি  :


অবৈধ সীমান্ত পথে ভারতে যেয়ে সেদেশে পুলিশের কাছে আটক হওয়ার পর গুজরাট শহরের কাছভোগ সেন্টাল জেলে দীর্ঘ ৫ বছর জেলখেটে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে ৬ বাংলাদেশী নারীকে হস্তান্তর করেছে। 


ফেরত আসারা হচ্ছে আনজু খাতুন (৩০), রাশেদা বেগম (৪৮), ইয়াসমিন খাতুন (২৬), রোজিনা পারভিন, (২৭), তাসলিমা খাতুন (৩৫) ও শারমিন আক্তার(৩০)। তারা যশোর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।


ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন বলেন,বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের নিকট হস্তান্তর করবেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার