sayeed

নগরীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় হত্যাকান্ডের শিকার হওয়া নুর ইসলামের মরদেহ কুয়েট বাইপাস কাঠমুন্ডু এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দড়িও উদ্ধার করেছে পুলিশ।


নিহত নুর ইসলাম আড়ংঘাটা থানাধীন ঝাউতলা এলাকার ময়ুর উদ্দিনের ছেলে।


আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. তুহিন উজ জামান বলেন, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে স্থানীয়রা বাইপাস কুয়েট কাঠমুন্ডু পার হয়ে চিংড়ীখালে একটি বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লাশ পায়। এলাকাবাসিকে লাশটি শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দড়ি উদ্ধার করে। তবে তার ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি।লাশটা দেখে মনে হয়েছে এটি বেশি দিনের নয়। হত্যাকান্ডে অংশ নেওয়া দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার