sayeed

ক্ষমতার মোহ থেকে তরুণদের সরে আসতে হবে : রিজওয়ানা

প্রাণের খুলনা ডেস্ক


নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩১ মে) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত ম্যানিফিয়েস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে।



Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০