sayeed

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়


প্রাণের খুলনা ডেস্ক

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বরণ করে নিতে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’র সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন শত শত নেতাকর্মী।


যদিও এখনো তার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় অবতরণ করেনি, তবুও আবেগে-উৎসবে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তার কড়া বলয়।


দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে জোর গলায় বলছেন, “দেশনেত্রী ফিরছেন এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।”


কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভ করছেন ফিরোজার সামনে থেকে।


রাজনীতির মাঠে খালেদা জিয়ার এ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারও কাছে এটি মাইনাস টু তত্ত্বের ব্যর্থতা, কারও কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়একটি রাজনৈতিক বার্তা।


আর ফিরোজার সামনে যারা অপেক্ষায়, তাদের জন্য আজকের সকাল এক বিজয়ের প্রত্যাশা।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার