sayeed

মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু

পিকে ডেস্ক

রবিবার (২২ জুন) সকাল আনুমানিক ৭ টায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়।

ঘটনাটি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের কপোতাক্ষ নদীতে ঘটেছে।

নিহত যুবকের নাম ইদ্রিস গাইন (৪০)। সে দশহালিয়া গ্রামের মো: ইসহাক আলী গাইনের বড় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী তাদের বাড়ির পার্শ্ববর্তী কপোতাক্ষ নদীতে হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য নদীতে জাল ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার ৩টি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল বলেন, ইদ্রিস আলী নদীতে জাল ধরছিলো হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য এ সময় হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

প্রাণের খুলনা/এম এন এ

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০