sayeed

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সন্ত্রাসীদের হামলা, আহত ১২



পিকে ডেস্ক

ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১ টায় এ হামলার ঘটনা ঘটে।

সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, ধূমপান না করার অনুরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আমাদের এক কর্মকর্তা একজনকে বলেন, "এখানে ধূমপান করবেন না, বাইরে গিয়ে করুন।" এতটুকু বিষয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত কাউন্টারে হামলা চালায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের প্রায় ১২ জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার