sayeed

রূপসায় সড়ক দুর্ঘটনায় নিহত ১



পিকে রিপোর্ট

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে প্রবেশ করে। সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও ইটের পাজায় ধাক্কা দেয়। এতে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি ট্রাকের হেলপার।


রূপসা থানার ওসি হাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাণের খুলনা / এম এন এস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০