sayeed

বটিয়াঘাটার বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার



নিজস্ব প্রতিনিধি

বটিয়াঘাটায় বাগান থেকে বাবু শেখ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের শহিদ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের মিন্টু মোল্লার বাগানে সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবু শেখের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গাছের ডালে তারই পরনের কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রাণের খুলনা / মোরশেদ এন আলী

 

#বটিয়াঘাটা

#মরদেহ 

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3. ছিলেন এরশাদ সিকদারের ম্যানেজার, পরবর্তীতে শেখ হেলালের ক্যাশিয়ার আর এখন ভোল পাল্টে হাতপাখার এমপি প্রার্থী
  4.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  5. ডোবায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মৃতদেহ
  6. মার্কিন গোয়েন্দা তথ্যে মিলল স্বর্ণ চোরাচালান চক্র
  7. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  10. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি